ধেয়ে আসছে ঘুর্নিঝড় ‘গতি’
এবার ধেয়ে আসছে ‘গতি’ নামের আরেক ঘূর্ণিঝড়। রীতিমত চোখ রাঙানোও শুরু করেছে এই ঝড়টি। শারদীয় দুর্গাপূজার মধ্যেই নতুন এই ঝড় পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় নিসর্গ এবং আম্পানের পর ‘গতি’ নামের এই নতুন ঘূর্ণিঝড়ের খবরে এখন আতঙ্কিত দেশটির উপকূলবাসী। করোনার মধ্যেই ধেয়ে আসে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উম্পুন’। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ‘এবার পূজার আগেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। সোমবার সকালে ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ নিয়ে অন্ধপ্রদেশ উপকূল দিয়ে প্রবেশ করবে রাজ্যে। যার প্রভাবে ৬৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করবে। সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

Post a Comment